ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তারে বিএনপির আনন্দ মিছিল

রিপোর্ট
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ৭:১৭ 99 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ৭:১৭ 99 ভিউ
Link Copied!

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল বের করেছে মীরসরাই পৌর বিএনপি। রবিবার (২৭ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ আনন্দ মিছিল বের করে তারা। এ সময় তারা ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে।

আনন্দ মিছিলে নেতেৃত্ব দেন মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, রিদোয়ান আহমদ, পৌর বিএনপির ২ নং ওয়ার্ড়ের সভাপতি চুট্টু কমিশনার, ৬ নং ওয়ার্ড়ের মনাই, ১ নং ওয়ার্ড়ের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, ৬ নং ওয়ার্ড়ের সুমন শর্মা, পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল ফয়সাল, শাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম, মীরসরাই সদর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, যুগ্ম আহবায়ক তারেক হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, সদর ইউনিয়নের ছাত্রদল নেতা মো. শহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলে শেষে মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন জানান, মীরসরাইকে ত্রাশের রাজ্য সৃষ্টি করেছে এই ইঞ্জিনিয়ার মোশাররফ। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপির নেতাকর্মীদের দাবি এই ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত