জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩১ 211 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩১ 211 ভিউ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ আসনে অ্যাডভোকেট সাইফুর রহমানকে চূড়ান্ত করেছে সংগঠন। আমরা সংগঠনের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে নিয়েছি। আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সাংগঠনিক সার্বিক দিকনির্দেশনা মেনে কাজ করবো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সরকার গঠিত হলে দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করবে। এ দেশের সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

অ্যাডভোকেট সাইফুর রহমানের বাড়ি মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদকের দায়িত্বপালন করেন।

সাইফুর রহমান বলেন, আমি সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে আলোকিত মিরসরাই গড়তে চাই। যেখানে কোনো তরুণ ও যুবক বেকার থাকবে না। মীরসরাইয়ের সবাই নিজ অবদান রেখে সারা দেশের মানুষের কাছে রোল মডেল হয়ে থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত