ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ১১:৫০ 165 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ১১:৫০ 165 ভিউ
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরাইল কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা, গণহত্যার প্রতিবাদে মীরসরাইয়ে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়েত ইসালামী বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইজরাইলের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলাউদ্দিন শিকদার।

সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলে মীরসরাইয়ে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের লতিফিয়া গেইল থেকে শুরু হয়ে মীরসরাই পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের নিকট সমাপ্ত হয়।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।

এ সময় মীরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির, মীরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন।

বিজ্ঞাপন

সমাবেশে আলাউদ্দিন শিকদার বলেন, ইহুদিবাদি সন্ত্রাসী ইজরাইলীরা ইতিহাসের জঘন্যতম হত্যাজজ্ঞ চালাচ্ছে ইসলামী দেশ মুসলিমদের কলিজার টুকরো বাইতুল মুকাদ্দাসের দেশ ফিলিস্তিনে। তাদের আগ্রাসী ধ্বংসাত্মক বোমার আঘাতে ফিলিস্তিনি শিশুদের শরির ছিন্ন ভিন্ন হয়ে আকাশে ধুলাবালির সাথে উঠছে। ফিলিস্তিনের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মুসলিমদের শরীরের ছিন্নভিন্ন টুকরো। আমরা এই ইহুদিবাদি ইজরাইলি বর্বরতার উচিত জবাব চাই জাতিসংঘের কাছে। জাতিসংঘ ইজরাইলি বর্বরতার জবাব দিতে ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ্বকে বলতে চাই প্রয়োজনে বিকল্প জাতিসংঘ গড়ে তোলা হোক। বিকল্প জাতিসংঘ গড়ে তুলে তার মাধ্যমে ইজরাইলের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হোক।

প্রধান অতিথি বক্তব্যের পর মীরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত