আগুনে নিঃস্ব অসহায় স্ক্র্যাপ ব্যবসায়ীরা, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৭:২২ 146 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৭:২২ 146 ভিউ
Link Copied!

সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে ঘুমাচ্ছিলেন মীরসরাইয়ের হাদিফকিরহাট বাজারের স্ক্র্যাপ ব্যবসায়ীরা। তবে ভোররাতে হঠাৎ আগুনে লেগে পুড়ে গেছে তাদের সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় নগদ টাকাসহ মালামাল পুড়ে মিশে গেছে মাটিতে। পরিশ্রমের রোজগার করা পরিবারগুলো মুহূর্তে নিঃস্ব হয়ে যায়। অনেকের কাছে এখন একবেলা খাওয়ার টাকাও নেই।

বুধবার (৯ এপ্রিল) ভোররাতে হাদি ফকিরহাট এলাকার জাহাঙ্গীরের কলোনি এ ঘটনা ঘটে। কলোনিতে অসহায় পরিবার নিয়ে থাকতেন ১৬ জন স্ক্র্যাপ ব্যবসায়ী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মীরসরাইয়ের হাদিফকিরহাট বাজার। সড়কের পাশে ছিলো আগুনে ক্ষতিগ্রস্থ হওয়া ৩টি ব্যবসায় প্রতিষ্ঠান ও জাহাঙ্গীরের কলোনীনের ১৬ ঘর।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে তেমন ক্ষতি হতো না। তবে ফায়ার সার্ভিস দাবি করছে দ্রুত ঘটনাস্থলে না গেলে, বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে চাই হয়ে যেতো।

বিজ্ঞাপন

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, বাজারের দক্ষিণ পূর্ব পাশের মো. মুন্নার একটি আইসক্রিম কারখানা, জাহাঙ্গীর আলমের স্ট্রিলের দরজা জানালা তৈরির ওয়ার্কশপ, স্ক্র্যাপ ব্যবসায়ী শাওনের গোডাইন, জাহাঙ্গীর মেম্বার ও আলামের ১৬টি ছোট ঘর।

আগুনে ক্ষতিগ্রস্ত ওসমান জানান, তারা ঋণ করে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে নিঃস্ব এবং পথে বসার মতো অবস্থা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের সহেযোগীতা চায় ক্ষতিগ্রস্ত এসকল ব্যবসায়ী।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হায়াতুন নবী জানান, হাদি ফকিরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের ২টি ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের একটিসহ মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। আশপাশে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত