জামায়াতে ইসলামীর হাতেই দেশ-জাতি নিরাপদ : সাইফুর রহমান

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ১১:১৯ 58 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ১১:১৯ 58 ভিউ
Link Copied!

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর থেকে দেশের মানুষ বুঝতে পেরেছে জামায়াতে ইসলামীর হাতেই দেশ ও জাতি নিরাপদ। রোববার (৮ জুন) বিকেলে মীরসরাই পৌরসভা জামায়াতের উদ্যোগে লতিফীয়া কামিল মাদরাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ বিপদ সংকুল পথ অতিক্রম করছে। বিগত স্বৈরাচারী শাসক স্বাধীন বাংলাদেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে জুলুমতন্ত্র কায়েম করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও তাদের প্রেতাত্মাদের মাধ্যমে নতুন রুপে আত্মপ্রকাশ করার সুযোগ খুঁজছে।

তিনি আরো বলেন, দেশের মানুষের এই আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে ভুমিকা রাখতে হবে। সব শ্রেণির মানুষের অধিকার রক্ষা ও মানবতার মুক্তির লক্ষ্যে জামায়াত কর্মীদেরকে ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করতে হবে।

বিজ্ঞাপন

পৌরসভা আমির শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও বায়তুল মাল সেক্রেটারি আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করছে। বিগত ৫৪ বছরে এদেশের মানুষ ক্ষমতার পরিবর্তন দেখেছে। কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেনি। সরকার পরিবর্তনের সাথে সাথে শোষণের রুপ পরিবর্তন হয়। এবার দেশের মানুষ প্রকৃতপক্ষে মুক্তির জন্য জামায়াতকে বেছে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি একরামুল হকসহ পৌরসভা নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত