মীরসরাই কলেজে “তারুণ্যের ভাবনা” অনুষ্ঠান

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩৫ 91 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩৫ 91 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে “ভয়েস অব এডভোকেট সাইফুর রহমান”-এর উদ্যোগে “তারুণ্যের ভাবনা” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) মিরসরাই কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মীরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপাধ্যক্ষ নাছির উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির মীরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন, মীরসরাই আদর্শ শহর থানা সভাপতি শরিফ সিদ্দিকী ও সেক্রেটারি মোহাম্মদ রাফসান, কলেজ শাখা সভাপতি ইসমাঈল হোসেন এবং সাধারণ সম্পাদক সাব্বির আল শাহাদাত।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এডভোকেট সাইফুর রহমান। তিনি আবেগভরে স্মৃতিচারণ করে বলেন, “এই কলেজই আমার শিক্ষাজীবনের সূতিকাগার, এখানেই আমি বেড়ে উঠেছি।” কলেজের প্রতিটি সমস্যার সমাধান করে এটিকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বাত্মক চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন— শিক্ষার্থীরা যেন নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশের গর্ব হয়ে উঠতে পারে, সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত