একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৩:৫২ 101 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৩:৫২ 101 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে সোমবার রাতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বড় কমলদহ ডাকঘর বুড়া হুজুরের মাজারের পাশে এনএস কম্পিউটার এন্ড ট্র্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের ভেন্টিলেটর ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল প্রতিষ্ঠানটি থেকে ৫টি ল্যাপটপ, প্রায় ৬০ হাজার নগদ টাকা ও ওয়াইফাই সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এছাড়া খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু মিঝি বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলমের ২টি, জসিম উদ্দিনের ১টি এবং রেজাউল করিমের ২টিসহ ৫টি গরু একই বাড়ির আলাদা আলাদা গোয়াল ঘর থেকে চুরি হয়েছে। অন্যদিকে, বারইয়ারহাট মধ্যম জামালপুর জালাল আহম্মদের বাড়ি থেকে একটি টিউবওয়েল চুরি হয়েছে। বিভিন্ন চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ থাকার পরও চুরি হওয়া জিনিস উদ্ধার কিংবা কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার রাত ৩ টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু মিজি বাড়ী থেকে সিকল কেটে ১টি ডিসকাভার মোটরসাইকেল (চট্ট মেট্রো -হ ২০-৫২০৩) চুরি করে নিয়ে যায় তিন চোর। চোরদেরকে সিসিটিভির ফুটেজে দেখা যায়। গত রোববার (১২ অক্টোবর) রাতেও মিরসরাই পৌর সদরে এনজিও প্রতিষ্ঠান ইপসা কার্যালয় থেকে একসাথে ৩টি বাইক চুরির ঘটনা ঘটেছে। বাইক চুরির ঘটনাগুলো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

জানা গেছে, গত কয়েক মাস ধরে উপজেলায় একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, গরু, ঘর বাড়ি, মোটরসাইকেল কিছুই রেহাই পায়নি সংঘবদ্ধ চোর দলের কবল থেকে। পাশাপাশি ঘটছে ডাকাতির মতো ঘটনা। এসব ঘটনায় পুলিশের নীরব ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তবে বেশিরভাগ চুরির ঘটনায় আইনী ঝামেলা এড়াতে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করে না। তাই লিখিত অভিযোগ না পাওয়ার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করেন না।

বিজ্ঞাপন

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন অপরাধীদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় চুরি বেড়েছে। তাছাড়া চুরির বিষয়ে ভুক্তভোগীরা আইনি ঝামেলার কারণে অভিযোগ দেয় না। তবে পুলিশ কাজ করছে পরিস্থিতি শৃঙ্খলায় ফেরাতে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুধু মিরসরাই না চুরি সারাদেশে বেড়েছে। এটার অনেক কারণ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মামলায় অপরাধীদের গ্রেপ্তার করছি। অন্যদিকে উপজেলার জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল। সারারাত বিভিন্ন বাজার, গ্রাম টহল দেয়ার পরও পুরো এলাকা এত অল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়ে কাভার দেয়া কষ্টসাধ্য। স্থানীয় তরুণ যুবকরা চুরি দমাতে কার্যকর ভ‚মিকা রাখতে পারে। পালাক্রমে পাহারা দিয়ে নিজ নিজ এলাকায় চুরি ঠেকাতে পারে। ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত