মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ১২:৫৭ 108 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ১২:৫৭ 108 ভিউ
Link Copied!

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত  এই কর্মসূচি পালন করেছে তারা। এর আগে ৩০ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।

আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়ে ও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

দাবি আদায়ে আগামীকাল দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি দেয়া হয়। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগীরা।

আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতারা জানান, তাদের দাবি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বরংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

অথচ ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। দাবি মেনে নেয়া না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” — এমপি নুরুল আমিন ইঞ্জি. মোশাররফ হোসেনের কন্যা ডা. সামিনা আজমের হৃদয়বিদারক খোলা চিঠি হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প মীরসরাইয়ে দাম বেড়েছে নির্মাণসামগ্রীর, স্থবির উন্নয়নকাজ অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী