মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ৩:৪২ 52 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ৩:৪২ 52 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে কৃষকদল। শনিবার (২৭ ডিসেম্বর) মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে সকালে এ সংস্কারকাজ শুরু হয়।

সরকারটোলা এলাকার মানিক সরকারলাল সড়কে চলমান সংস্কারকাজে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।

বিজ্ঞাপন

সংস্কারকাজে আরও অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ দুই ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা।

মীরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘জনদুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করেই স্বেচ্ছাশ্রমে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষকদল এ ধরনের জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত