সিএমপির ৫ দিনের টিআরসি ওরিয়েন্টেশন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৩ 311 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৩ 311 ভিউ
Link Copied!

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) নতুন যোগদানকৃত কনস্টেবলদের (টিআরসি) ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে তাঁদের বিশেষ ব্রিফিং করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

ব্রিফিং এ তিনি মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্নি ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই শ্লোগান অন্তরে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তিনি নবীনদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদরিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও দেশের যেকোন ক্রান্তিকালে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা নিতে নতুন রিক্রুটদের নির্দেশনা দেন। এ সময় তিনি নবীন পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদানসহ পেশাগত ক্ষেত্রে সব সময় শান্তি রক্ষার জন্য শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত