হারিয়ে যাওয়া খেলাধুলাগুলো মাঠে ফিরিয়ে আনতে হবে— মাহবুব রহমান রুহেল

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৯:৩৭ 178 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৯:৩৭ 178 ভিউ
Link Copied!

চট্টগ্রামের শিল্পশহর হতে যাওয়া মীরসরাইতে গত একযুগ ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। কিশোর তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে মুক্ত রাখতে মীরসরাইয়ের ইউনিয়ন ব্যাপী সামাজিক নেতাদের বৈচিত্র্যময় কর্মসূচিতে যুক্ত হতে নানানভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছেন রুহেল, ফলে খেলাধুলার আয়োজন জনপ্রিয় হয়ে উঠেছে সমগ্র মীরসরাইতে।

তরুণবান্ধব কর্মসূচীতে উৎসাহ দিতে মীরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়স্থ আনন্দবাজার প্রিমিয়ার লীগ ২০২৩ এর ফাইনাল খেলায় মাঠে হাজির হন মীরসরাইয়ের ছাত্র তরুণ ক্রীড়াকুশলীদের প্রিয়মুখ রুহেল, সাথে গ্যালারিতে ছিল সব বয়সের সহস্রাধিক দর্শক । যেন ফিরে আসছে ফুটবলের সোনালী অতীত।

ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ডিজিটাল যোগাযোগ বৃদ্ধি পাওয়ার ফলে তরুণ সমাজ খেলাধুলা থেকে একটু দূরে সরে গিয়েছিল। অনেক ঐতিহ্য,সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এগুলো ফিরিয়ে আনতে হবে, আমাদের তরুণদের,মাঠমুখী হতে হবে। মাদকের ধ্বংসাত্মক থাবা রুখতে পারে ক্রীড়া চর্চা। শুধু তাই নয়, যারা খেলাধুলা চর্চায় জড়িত তারা ভবিষ্যতে আরো বড় প্লাটফর্মে অংশগ্রহণ করে নিজের ক্যারয়ার গড়তে পারে, বড় স্বপ্ন দেখতে পারে। বিনোদন, খেলাধুলা, সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে আলোকিত করার বড় সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রদের খেলাধুলায় উৎসাহী করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কুলে কলেজে অন্তর্ভুক্ত করার আহবান জানান তিনি। ম্যাচ শেষে বেস্ট এলেভেন শাকিল টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রপি এবং ফ্রেন্ড সার্কেল গোলকেরহাট টিমের হাতে রানার্স আপ ট্রপি তুলে দেন।

আরিফ ম চৌধুরী লেলিলের সভাপতিত্বে আনন্দবাজার যুব সংঘের ফাইনাল ম্যাচে এ সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ৪ নং ধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

একই দিন মোবারকঘোনায় নূর আহাম্মদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট এর ট্রপি উন্মোচন করেন তিনি। সন্ধ্যায় আবুতোরাব বাজার জগন্নাথধামে মহোৎসবে কয়েকশ হিন্দু সম্প্রদায়ের পূন্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন মাহবুব রহমান রুহেল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত