ওয়াহেদপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫ রেহাই পায়নি গরু ছাগল

রিপোর্ট
আপডেটঃ ৬ জুলাই, ২০২৩ | ২:০১ 2344 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৬ জুলাই, ২০২৩ | ২:০১ 2344 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৫ নারী পুরুষ আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ থেকে ১৬ জনকে কামড় দিয়ে আহত করে পাগলা কুকুর৷ গৃহপালিত গরু, ছাগলও রেহাই পায়নি পাগলা কুকুরের কামড় থেকে৷

আহতরা হলো উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড মধ্যম ও উত্তর ওয়াহেদপুর গ্রামের, রবিউল হোসেন, মন্নান, রহিম, ছাত্রলীগ নেতা রনি, রফিক, ফকির, হালিমা, ফাতেমা, মিয়া৷ এছাড়া মিয়া ও নিজামের দুটি গরু তাহমিনার ছাগলকে কামড় দেয় পাগলা কুকুর৷ আহত আরও ক’জনের নাম পরিচয় জানা যায়নি৷ পরবর্তীতে স্থানীয়রা কুকুরটি মেরে মাটিতে পুতে ফেলে৷

বিজ্ঞাপন

কুকুরের কামড়ে আহত কৃষক রবিউল হোসেন বলেন, ভোরে আমি ক্ষেত থেকে সবজি তুলে বাড়ির বারান্দায় গুছিয়ে নিচ্ছিলাম৷ হঠাৎ কিছু বোঝার আগেই আমার উপর পাগলা কুকুরের আক্রমণ৷ আমার বাম হাতে কামড় দিয়ে চলে যায়৷

ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন, বেওয়ারিশ এই পাগলা কুকুরের ব্যাপারে আগে থেকে এলাকার কেউই অবগত ছিল না। হঠাৎ আজ সকালে এমন ভয়াবহ আক্রমণ। ফজরের নামাজ পড়তে যাওয়া অবস্থায় মুসল্লীদের উপর আক্রমণ, ক্ষেতের কৃষক, পথচারী, নারী এমনকি গৃহপালিত পশুর উপরও আক্রমণ করেছে পাগলা কুকুর৷ আহতদের মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে৷

বিজ্ঞাপন

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ ক’জন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ জন ভর্তি আছে৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত