শঙ্কায় কাটিয়ে মীরসরাইয়ে আমন চাষে ব্যস্ত কৃষক

রিপোর্ট
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৩ | ৬:২২ 206 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৩ | ৬:২২ 206 ভিউ
Link Copied!

সময়মতো বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে আমন চাষ নিয়ে শঙ্কায় ছিলেন মীরসরাই উপজেলার কৃষকেরা। শেষ সময়ে হলেও বৃষ্টি হওয়ায় নানা প্রতিক‚লতা কাটিয়ে আমনের রোপা আবাদে ব্যস্ত সময় পার করছেন প্রায় ১০ হাজার কৃষক। আমনের চারা রোপণ করে সাজিয়ে তুলছেন সবুজ মাঠ। লক্ষ্যমাত্রা পূরণের প্রায় শেষ দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

জানা গেছে, আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে বৃষ্টি পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। এর আগে রোপা আমনের বীজতলায় কোনোভাবে সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখলেও বৃষ্টি না হওয়ায় সেই চারা তুলে মাঠে যেতে পারছিলেন না কেউ। অবশেষে বৃষ্টি নামার ১৫ দিনের মধ্যে কৃষকেরা জমিতে আমনের চারা লাগিয়েছেন।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার কৃষক ওবায়দুল হক বলেন, ‘এ বছর আমন চাষ নিয়ে অনেক চিন্তায় ছিলাম। একেবারে বৃষ্টি ছিল না। আদৌ চারা লাগাতে পারবো কি না। শেষে আল্লাহর রহমতে বৃষ্টি হওয়ার পর ১৫ দিনের মধ্যে আমার সব জমিতে চারা লাগনো শেষ। এবারও প্রায় দেড় একর জমিতে আমন চাষ করেছি।’

বিজ্ঞাপন

দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার কৃষক মোশারফ হোসেন বলেন, ‘সেচের পানি দিয়ে বীজতলা করে রেখেছি। কিন্তু বৃষ্টির জন্য কোনোভাবে জমিতে রোপা লাগাতে পারছিলাম না। এবার প্রায় ২ একর জমিতে আমনের চাষ করবো। বৃষ্টি হওয়ায় প্রায় রোপা লাগানো শেষ। সামান্য বাকি আছে। দু’একদিনের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে।’

মীরসরাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আমন চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একটু দেরি হলেও শুরু হওয়ার পর থেকে গত ৩ সপ্তাহে প্রায় বেশিরভাগ জমিতে চাষাবাদ হয়ে গেছে। আউশ চাষ করা ৫৫০০ হেক্টর জমি ছাড়া। এ জমিতে আউশ ধান কাটার পর রোপা আমন লাগানো হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘প্রাকৃতিক প্রতিক‚লতা কাটাতে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে অনেক চাষিকে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আগাছা দমন সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া অনেক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলনের আশা করা যাচ্ছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত