‘৩৭ বছর ধরে নিজাম ভাইয়ের পত্রিকা বিক্রি করে সংসার চালাই’

রিপোর্ট
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৪ | ১:৫৫ 454 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৪ | ১:৫৫ 454 ভিউ
Link Copied!
বয়স ৮০ ছুঁই ছুঁই। সেই ১৯৮৭ সাল থেকে মুহাম্মদ নিজাম উদ্দিনের পত্রিকার এজেন্ট থেকে পত্রিকা বিক্রি করেন হকার পরিমল। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় পত্রিকা বিক্রি বন্ধ করে দিয়েছেন এপ্রিল মাসের প্রথম তারিখ থেকে। মিষ্টভাষী এই হকার সবার সঙ্গে হেসে কথা বলেন। জীবনে কষ্ট বলে তার অভিধানে কোনো ভাষা নেই। ঝড়-বৃষ্টি ৩৭ বছর ধরে তার কাছে হার মেনেছে। সেই ভোর রাতে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় কোনো কোনো দিন রাতে বাড়ি ফেরেন। বছরে যেদিন পত্রিকা বন্ধ থাকে সেদিন ছুটি কাঠাতেন। উপজেলার জোরারগঞ্জ বাজারের এলাকার মানুষ তাকে এক নামেই চেনে। বিভিন্ন বাসা-বাড়ি, স্কুল-কলেজে পত্রিকা বিক্রি করেছেন তিনি। জীবন সংগ্রামে সেই কিশোর বয়সে এই কঠিন পেশা বেছে নিয়ে পরিমল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পায়ে হেঁটে পত্রিকা বিলি-বন্টন করতেন।

পত্রিকা বিক্রিতা হকার পরিমল জানায়, দীর্ঘ ৩৭ বছর ধরে নিজাম ভাইয়ের পত্রিকার এজেন্ট থেকে পত্রিকা নিয়ে উপজেলার জোরারগঞ্জ বাজারের আসে পাশে পত্রিকা বিক্রি করেন। পত্রিকা বিক্রির আয়ের টাকা দিয়ে তার সংসার চলতো। নিজাম ভাই অনেক সহযোগীতা করেছেন। অনেক টাকা বকেয়া পাবে। কখনো খারাপ ভাষায় কথা বলতেন না। নিজাম ভাইয়ের মৃত্যুর পরে মনে করলাম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিভাবে পরিবার নিয়ে চলবো অনেক চিন্তায় পড়ে যায়। এরপরেও তার ভাই মোহাম্মদ সেলিম উদ্দিন এই ব্যবসা ধরে রেখেছেন। এখন আর শরীর কাটে না । চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই ব্যবসা বন্ধ করে দিয়েছে। নিজাম ভাই অনেক ভালো মানুষ ছিলেন। সব সময় খবরা খবর নিতেন। অসুস্থ হলে বাড়িতে গিয়ে খবর নিতেন। সেই ৮৭ সালে প্রথম পরিচয় হয় নিজাম ভাইয়ের সাথে। তখন মীরসরাই পত্রিকা আসতো না নিয়মিত। যেই তারিখের পত্রিকা সেই তারিখে পাওয়া যেতো না। একদিন পরে পত্রিকা পাওয়া যেতো। নিজাম ভাই অনেক পরিশ্রম করে যেই দিনের পত্রিকা সেই দিন আসার ব্যবস্থা করেন এই উপজেলায়।

হকার পরিমল বলেন, ‘কোনো বাধা তাঁকে দমাতে পারেনি। করোনা মহামারির সময় মানুষ যখন ঘরবন্দী, তখনো সেই মাঠে। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পত্রিকা নিয়ে বেরিয়ে পড়েতেন। অসুস্থ হলেও তাঁকে ঘরে আটকানো যায়নি। এটা পেশা হলেও কখন নেশায় পরিণত হয়েছে, বলতে পারেন না। বয়সের ভারে আর ছুটতে মন চাইনা এখন তার।’

প্রসঙ্গত, মীরসরাইয়ের পত্রিকার এজেন্ট চালু হয় ১৯৮৭ সালের দিকে। তখন মীরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের সন্তান মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিন এই পত্রিকার এজেন্ট খুলেন। তখন থেকে এই অঞ্চলের মানুষ প্রত্যক দিন নিয়মিত ভাবে হকারদের মাধ্যমে  পত্রিকা পড়তে পারতো। মরহুম নিজাম উদ্দিন এই উপজেলার সাংবাদিকতার বাতিঘর নামে পরিচিত। একে একে তিনি ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন ‘মীরসরাই প্রেস কাব’। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিকারেশন নিয়ে প্রকাশ করেন মীরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিকারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। মরহুম নিজাম উদ্দিন ১৯৮৮ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা (বর্তমানে আধুনালুপ্ত) পত্রিকায় মীরসরাই সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে একে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকন্ঠের মত প্রভাবশালী সব কাগজে সাংবাদিকতা করেন। এ সংবাদপত্রের মধ্য দিয়ে তিনি অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন। যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত