ঠাকুরদিঘী এলাকায় লোকালয়ে অজগর, বনে অবমুক্ত

রিপোর্ট
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ১:৩১ 140 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ১:৩১ 140 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় একটি বাড়ির পুকুরে জালি তারের সঙ্গে একটি অজগর দেখে স্থানীয়রা মীরসরাই রেঞ্জ কর্মকর্তাদের খবর দেন। সংবাদ পেয়ে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাইমুল ইসলাম নিলয় অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে। পরে এই নির্বিষ অজগরটি দুপুরে মহামায়া লেক এলাকার বনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, খবর পেয়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই উপজেলা বনবিভাগের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়।
মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করি। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১২ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট।
বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বনমুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।
গত ৯ সেপ্টেম্বর মীরসরাইয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেন করেরহাট রেঞ্জের কর্মকর্তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত