দক্ষ নাগরিক তৈরির জন্য মেধাবীদের বিকল্প নেই : নুরুল ইসলাম সাদ্দাম

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৩:৫৪ 100 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৩:৫৪ 100 ভিউ
Link Copied!

সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে মীরসরাইয়ে ৩০৯ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। চীন, মালেশিয়া, সিংগাপুর, হংকন, ভিয়েতনাম, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও অর্থনৈতিকভাবে দুর্বল ছিল বাংলাদেশের চেয়ে। আজ তারা উন্নত হয়েছে মাত্র ১০ থেকে ২০ বছরের ব্যবধানে।


চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রশিবির সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, চট্টগ্রাম ১ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান, মীরসরাই জামায়াতে ইসলামী আমীর নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, মীরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অনেকে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত