মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ১২:৪৮ 151 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ১২:৪৮ 151 ভিউ
Link Copied!

দশম গ্রেডের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মিরসরাইয়ের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে অংশ নেন। দাবি মানা না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারী স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট কবির হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় দুই ঘণ্টা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।’

বিজ্ঞাপন

এসময় মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব আব্দুল মান্নান, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল উত্তম কুমার, ফার্মাসিস্ট ফটিক রায়, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব দেলশাদ মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব তানিয়া আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত