খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ১০:৪৯ 99 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ১০:৪৯ 99 ভিউ
Link Copied!

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সুপার ওমেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন। শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮ টার দিকে মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির উদ্যাগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন বেগম জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অন্যায় জুলুমের শিকার হলেও ফ্যাসিস্টদের সঙ্গে আপস করেননি। তিনি যে সফল প্রধানমন্ত্রী তার প্রমাণ জানাজায় লাখো জনতার অংশগ্রহণ।

মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন কোম্পানি সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি ছিলেন গাজী নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

এসময় মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য তাহের আহমদ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজাউল হক, মুফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুর মোরশেদ ভূঁইয়া কনক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, ঢাকাগ্রন্ত মীরসরাই ফোরামের সভাপতি আইয়ুব খানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করে দোয়া করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত