আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৬ 54 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৬ 54 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে চাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারের। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের হাসান প্রফেসর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে যায় মীরসরাই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে মীরসরাই উপজেলার সচেতন নাগরিকদের আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মুকছুদ আহমদ, মুফিজুর রহমান, তসলিম উদ্দিন, ছালামত উল্ল্যাহ।

বিজ্ঞাপন

স্থানীয় মীর হোসেন জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে দমকল কর্মীদের ফোন করা হয়, তারা আসতে দেরি হয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী পানির মেশিন দিয়ে আগুন নির্বপন করে। এতে বাড়ির অনেক ঘর আগুন থেকে রক্ষা পায়। ৪ পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। একটি জিনিসও রক্ষা করতে পারেনি।

ক্ষতিগ্রস্থ মুকছুদ আহমদ বলেন,’কিছু বুঝে উঠার আগে আগুনে সব শেষ হয়ে গেলো। কিছুদিন আগে ছোট মেয়ের বিয়ে হয়। তার স্বর্ণালংকার ছিলো সব পুড়ে শেষ। জমানো নগদ ৩৫ হাজার টাকা ছিলো, সেই টাকাও পুড়ে গেলো। অনেক কষ্ট করে সংসারে জিনিস পত্র নিয়ে ছিলাম। মুহুর্তে শেষ হয়ে গেলো।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম লিড়ার হায়াতুন নবী জানান, আগুনের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে যায়। এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত