প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৪৩ 193 ভিউ
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৪৩ 193 ভিউ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে। তিনি আজ বুধবার ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে রোহিঙ্গাসংকট, মিয়ানমার পরিস্থিতি ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।

ঢাকায় ডেরেক শোলে সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তাবিষয়ক দপ্তর ইউএসএআইডি প্রশাসকের কাউন্সেলর ক্লিনটন হোয়াইট, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ হোর্স্ট, বৈশ্বিক ফৌজদারি বিচার বিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট লার্জ বেথ ভ্যান শ্যাকসহ আরো তিন কর্মকর্তা।

বিজ্ঞাপন

ডেরেক শোলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডারসেক্রেটারি (সচিব) পর্যায়ের কর্মকর্তা হলেও বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দেখভাল করেন। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত