মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪৫ 187 ভিউ
প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪৫ 187 ভিউ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে ছুটিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী সোহেল রানা (৩০)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার সুফিয়ারোড় গুলিস্তান ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পৌর সদরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত সোহেল রানা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুয়ারু এলাকার আব্দুস সোবহান মেস্ত্রি বাড়ির প্রবাসী মোজাম্মেল হকের পুত্র।

বিজ্ঞাপন

নিহত সোহেলের চাচা মাহবুবুল হক বলেন, আজ থেকে ১৯ দিন আগে আমার ভাতিজা ছুটিতে দেশে আসেন। মঙ্গলবার বিকালে সখের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছেন। পথে সুফিয়ারোড় গুলিস্তান ফিলিং স্টেশন এলাকায় একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনায় ঘটে।

তিনি আরও বলেন, আমার ভাতিজার ৩ কন্যা সন্তান রয়েছে। বুধবার তার বাবা দুবাই থেকে আসার পর আছরের নামাযের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।

খৈয়াছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত