সহিংসতা কমাতে একমত ইসরায়েল-ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৪২ 144 ভিউ
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৪২ 144 ভিউ
Link Copied!

সংঘাত-সহিংসতা কমানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল সরকার ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। এটি বাস্তবায়নে যৌথ প্রতিশ্রুতিও ঘোষণা করেছে উভয়পক্ষ। রোববার (২৬ ফেব্রুয়ারি) আকাবায় বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানান।

তারা বলেছেন, ‘সহিংসতা প্রতিরোধে ইসরায়েল ও ফিলিস্তিন ঘনিষ্ঠভাবে কাজ করবে। ’ এসময় তারা উত্তেজনা কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

জর্ডানে অনুষ্ঠিত হওয়া এই বিশেষ বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন ছাড়াও যুক্তরাষ্ট্র এবং মিশরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে শেষে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ তিন থেকে ছয় মাসের জন্য ‘একতরফা পদক্ষেপ বন্ধ করতে অবিলম্বে কাজ করার জন্য যৌথ প্রস্তুতি ও প্রতিশ্রুতির’ ওপর জোর দিয়েছে। উভয়পক্ষ আগামী মার্চে আবার বৈঠক করতে সম্মত হয়েছে।

বেশ কিছুদিন ধরেই ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে নানা এলাকায় থেমে থেমে সহিংসতা চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানগুলো কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনিরা।

জর্ডানের আকাবায় অবস্থিত রেড সি রিসোর্টের বৈঠকে এই উত্তেজনা প্রশমনের ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র- আল জাজিরা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত