বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্ট
আপডেটঃ ২৫ মে, ২০২৪ | ১১:০৩ 205 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৫ মে, ২০২৪ | ১১:০৩ 205 ভিউ
Link Copied!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মীরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (২৫ মে) উপজেলার ঐতিহ্যবাহী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মীরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

উদ্বোধনী খেলায় মাঠে মুখোমুখি হয়ে প্রতিদন্ধিতা করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ দল বনাম বারইয়ারহাট ডিগ্রী কলেজ দল। উদ্বোধনী খেলায় ১-০ গোলে বিজয়ী হয় বারইয়ারহাট ডিগ্রী কলেজ দল।

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সদ্য নির্বাচিত ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ কামরুল আহসান হাবীব, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলার ফুটবলকে এগিয়ে নেয়ার এক নতুন ধাপ বলে ক্রীড়ামোদিরা মন্তব্য করেছেন এ টুর্নামেন্টকে। নির্জীব হয়ে থাকা বাঙালির প্রিয় খেলা ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা নিয়ে নক আউট পদ্ধতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত