নবজাগরণ তারুন্য সংঘের আয়োজনে ডে-নাইট শর্টপিচ মিনি ক্রিকেট টুর্নামেন্ট

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪৩ 405 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪৩ 405 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে নবজাগরণ তারুন্য সংঘের আয়োজনে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

নবজাগরণ তারুন্য সংঘের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ থানার জামায়াতে ইসলামী আমীর মো. নুরুল হুদা হামিদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, মীরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, জোরারগঞ্জ থানার জামায়াতে ইসলামী বায়তুলমাল সম্পাদক মো. আব্দুল গফুর, মীরসরাই থানা আর্দশ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মো. সাকিব হোসাইন, দুর্গাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী আমির মো. আবদুল মান্নান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরওয়ার আলম রুবেল, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন,  দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড  জামায়াতে ইসলামী সভাপতি মো. হানিফ নিজামী, ব্যবসায়ী মো. জামাল উদ্দিন, মো. আইনুল হাসান।

বিজ্ঞাপন

ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে নবজাগরণ তারুন্য সংঘের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের যুবদলের আহবায়ক মো. সিরাজুল ইসলাম। খেলার উদ্বোধক ছিলেন, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বিশেষ অতিথি ছিলেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামসুদ্দৌহা মামুন, যুবদলের সদস্য সচিব মো. জামশেদ আলম, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি একরামুল হক রুবেল, ব্যবসায়ী এ কে এম শামীম।

আয়োজকরা জানান, নবজাগরণ তারুন্য সংঘে ২০০ জনের অধিক সদস্য রয়েছে। সব সময় সেবা মূলক কার্যক্রম করে আসছে। এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উপজেলার ১৬ ইউনিয়ন থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত