মীরসরাই কলেজে তারুণ্যের মেলা অনুষ্ঠিত

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ২:৪৬ 262 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ২:৪৬ 262 ভিউ
Link Copied!

মীরসরাই কলেজে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের মেলা শেষ হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসের মাঠে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় মোট ১৪টি স্টলের মধ্যে কয়েকটি স্টলে বই, গাছ প্রভৃতির পাশাপাশি অনেক স্টলে ছিল হরেক রকমের পিঠা-পুলি। মেলাকে ঘিরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ছিল। দিনভর শিক্ষার্থীরা মেলা মঞ্চে নাচ-গানে মেতে উঠে। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে পরিবার নিয়ে কলেজ মাঠে ঘুরে বেড়ান।

মেলায় কলেজ ছাত্রদলের স্টলে বিনামূল্যে গাছের চারা বিতরণ করতে দেখা যায়। ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন বই বিক্রি করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ছাত্রদলের বিনামূল্যে গাছ বিতরণের বিষয়ে মীরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। এটি একটি মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারুণ্যের এই মেলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করছে।’

মীরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম জানান, জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান রেখে এ তারুণ্যের মেলা। শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তারুণ্যের মেলা শিক্ষার একটি অঙ্গ। শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আরো মনোযোগী করবে এই তারুণ্যের মেলা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত