শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলফোন নিষিদ্ধসহ কঠোর নির্দেশনা মীরসরাইয়ের ইউএনও’র

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৪:৪৯ 83 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৪:৪৯ 83 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধসহ একাধিক কঠোর নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মোবাইলফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষার্থী বিনা কারণে টানা পাঁচ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে জানাতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, শিক্ষার্থীসহ সব কর্মচারী মাদকদ্রব্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। পাশাপাশি কিশোরগ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে কিংবা প্রাঙ্গণে কোনো ধরনের অশ্লীল আচরণ, অঙ্গভঙ্গি বা কর্মকাণ্ড কিংবা ছবি, ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত