যুবদল নেতা রিয়াদের সহযোগীতায় চাষের পানি পেলো কৃষকরা

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:২৪ 75 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:২৪ 75 ভিউ
Link Copied!

মহামায়া সেচ প্রকল্পের পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিল স্থানীয় তালবাড়িয়া ওয়ার্লেস এলাকায়। সেখানকার লোকজনের বিরুদ্ধে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগ উঠেছিল। যার কারণে মীরসরাই পৌর এলাকা ৫০০ থেকে ৬০০ একর কৃষি জমিতে পানির অভাবে ধান চাষ ব্যাহত হচ্ছিল। পরে এই সমস্যা নিয়ে কৃষকরা স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হন। যুবদল নেতা রিয়াদ তিনি স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা সাথে যোগাযোগ করে খালের মধ্যে দেয়া বাঁধ সরিয়ে পানিপ্রবাহ স্বাভাবিক করে দেন। এতে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হয়। এতে হাসি ফুটেছে দিশেহারা কৃষকের মুখে।

কৃষকরা জানান, বিষয়টি স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হলে তিনি তাদের সমস্যার কথা শুনে স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি কৃষকদের নিয়ে মহামায়া সেচ প্রকল্পের পানি উজানে বাঁধ কেটে পানির প্রবাহ ঠিক করে দেন। এতে খালের পানি প্রবাহ স্বাভাবিক রূপ নেয়৷

স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, ‘মীরসরাই পৌরসভা এলাকার প্রায় আড়াইশ কৃষক পানির অভাবে বোরো ধান চাষ করতে পারছিলেন না। আমি স্থানীয় নেতা জাহিদ ভাইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এ সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করি। এখন খালে পানির প্রবাহ স্বাভাবিক থাকায় কৃষকদের বোরো চাষ করতে আর কোনো অসুবিধা থাকবে না।

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, শুষ্ক মৌসুমে উজানের কৃষকরা খালে বাঁধ দিয়ে পানি আটকে নিজেদের জমি চাষ করেন। এতে করে দূরবর্তী এলাকার কৃষকদের পানি পেতে অসুবিধা হতো । এমনটি হওয়া উচিত না। এমন একটি সমস্যা দেখা দিয়েছিলো মিরসরাই পৌরসভা এলাকায়। তবে সেটি সমাধান করে দেয়া হয়েছে। খালের পানি প্রবাহ এখন স্বাভাবিক রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত