ভালোবাসা দিবসে মীরসরাই ক্যাফে ব্যতিক্রমী আয়োজন

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৪৯ 292 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৪৯ 292 ভিউ
Link Copied!

ভালোবাসা দিবসে হাফেজদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করলো মীরসরাই ক্যাফে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে এই আয়োজন করেন মীরসরাই পৌর সদরে অবস্থিত ক্যাফে রেস্টুরেন্ট।

উপজেলার নুরানি ও ফারুকিয়া মাদরাসার দেড় শতাধিক হাফেজ, এতিম ও শিক্ষকদের আয়োজনের ফ্রি মেজবানীর আয়োজন করা হয়েছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ক্যাফে রেষ্টুরেন্টের মালিক।

মীরসরাই ক্যাফের এমন আয়োজনে মাদরাসার শিক্ষার্থীরা খুবই আনন্দিত। তারা বলেন, আমরা এতিম, মাদরাসার ছাত্র হিসেবে অনেকে অবহেলা করেন। কিন্তু মীরসরাই ক্যাফের মালিক   আমাদেরকে একটি করে ফুলেল শুভেচ্ছা ও দুপুরের খাবার দিয়েছেন সত্যি তা প্রশংসনী উদ্যোগ।

বিজ্ঞাপন

মীরসরাই ক্যাফের স্বত্বাধিকারী সাফায়েত ইশতিয়াক মাসিক মীরসরাইকে বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে মানুষ একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে থাকেন। কিন্তু যারা এতিম তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন। এই জন্য মিরসরাই ক্যাফের উদ্যোগের মাদরাসার হাফেজ, এতিম শিক্ষার্থীদের সাথে ভালোবাসার দিবসটি উদযাপন করেছি।

তিনি আরও বলেন, আমরা এটিকে প্রচারণার উদ্দেশ্যে করি নাই। আমরা মানুষকে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। এখানে সব শ্রেণি পেশার মানুষ আসতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান