সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার, স্বাস্থ্য নিয়ে পরিবারের উদ্বেগ

রিপোর্ট
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ১০:৪৯ 199 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ১০:৪৯ 199 ভিউ
Link Copied!

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। রোববার (২৭ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের পর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবারের সদস্যরা। গণমাধ্যমকে দেওয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী মোশাররফ হোসেনের গত দুই বছর আগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বড় হিপ সার্জারি হয়েছে। যার কারণে তাকে নিয়মিত হুইলচেয়ারে চলাফেরা করতে হয়। বর্তমানে তিনি ডায়াবেটিস ও হার্টের রোগীর পাশাপাশি নিউরোলজিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার অসুস্থতার কারণে গত সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের সময় সাদা পোশাকে থাকা ডিবি পুলিশ তাকে হুইলচেয়ারের সাহায্য ছাড়াই বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবার বারবার অনুরোধ করলেও পুলিশ তার প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার নির্দেশনা ছাড়াই তাকে নিয়ে যায়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী বলেন, তিনি বাথরুমে যেতে এবং হাঁটার জন্য ক্রমাগত সাহায্যের প্রয়োজন হয়। এভাবে তাকে গ্রেপ্তার করা অত্যন্ত অনৈতিক।
পরিবারের সদস্যরা তার অসুস্থতা এবং তাকে এভাবে নেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত