দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি : নুরুল আমিন চেয়ারম্যান

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৪ 78 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৪ 78 ভিউ
Link Copied!

বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মীরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড়ে উদ্যাগে মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মীরসরাই সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।

এসময় তিনি বলেন, সম্প্রীতির এই বাংলাদেশ কারো একার পক্ষে স্বাধীন করা সম্ভব হয়নি। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। সবার মিলিত প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ।তিনি বলেন, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি। সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা করছে, তারাও জানে এই পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও একটি চক্র দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আপনি আপনার ভোট দিয়ে যে প্রতিনিধিকে নির্বাচন করবেন, তার নিজ এলাকায় কাজ করার সুযোগ না থাকলে সেই পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে না।

বিজ্ঞাপন

মীরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হুসাইন, মীরসরাই সংগ্রাম সমন্বয় পরিষদের আহ্বায়ক এস. এম সুমন, সদর ইউনিয়নের বিএনপি নেতা আরিফ হোসেন, রাধামনি রাধাচাঁন আশ্রমের সভাপতি বাবু বাবুল দাশসহ অনেকে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত