মীরসরাইয়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফকে (৫২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে হালিশহর থানা পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে তার সহধর্মিণী রওশন আরা রত্না জানান, কি মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে সেটি পর্যন্ত জানাইনি পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে আরিফের চোখে অপারেশন করা হয় আরিফের। বৃহস্পতিবার তার চোখের ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা ছিল। সেই জন্য রাতে চট্টগ্রামে ছিলো। গত চার মাসে তার চোখের রেটিনায় তিনটি অপারেশন হয়েছে বলেও জানান তিনি।
রওশন আরা রত্না বলেন, ‘আমরা পুলিশকে অনেক অনুরোধ করেছি, আকুতি-মিনতি করেছি চোখের ড্রেসিংটা শেষ হলে তিনি নিজেই থানায় হাজির হবেন। কিন্তু তারা আমাদের কথা মানেননি। রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য বাসায় এসে আরিফকে থানায় নিয়ে যান।’

এ বিষয়ে নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর