রংপুরকে বিদায় করে বিপিএলের ফাইনালে সিলেট

ওয়াকিল বিন নিজাম
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪০ 205 ভিউ
ওয়াকিল বিন নিজাম
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪০ 205 ভিউ
Link Copied!

বিপিএলে দারুণ চমক দেখাল সিলেট। আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মিরপুরে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠে এসেছে মাশরাফি ব্রিগেড। আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে সিলেট। জবাবে ৮ উইকেটে ১৬৩ রান করে রংপুর। ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিলেটের তানজিম হাসান সাকিব। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নামা স্যাম বিলিংস ব্যক্তিগত ১ রানে আউট হন।

দুবার জীবন পান আরেক ওপেনার রনি তালুকদার। মাশরাফীর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে ছিলেন তিনি। কিন্তু সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন জাকির হাসান। পরের ওভারে জর্জ লিন্ডের বলে এলবিডব্লিউ হয়েছিলেন রনি। কিন্তু রিভিউ নিলে ডিআরএসে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার।

বিজ্ঞাপন

এই সুযোগ বেশ ভালো ভাবেই কাজে লাগান ডান হাতি এই ব্যাটার। ৪০ বলে তুলে নেন আসরের চতুর্থ অর্ধশতক। অধিনায়ক সোহানকে নিয়ে ৫২ বলে ৮২ রানের জুটিতে রংপুরকে ফাইনালের খুব কাছে নিয়ে গিয়েছিলেন রনি। কিন্তু সোহান (৩৩) ও রনি (৬৬) আউট হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে।

সিলেটের হয়ে বল হাতে লুক উড তিনটি, তানজিম ও রুবেল নেন দুটি করে উইকেট। তিন ওভঅরে ২৪ রান দিলেও উইকেটের দেখা পাননি অধিনায়ক মাশরাফি।

এর আগে ব্যাট করতে নেমে সিলেটর হয়ে শুরুটা দারুণ করেন শান্ত ও তৌহিদ। ৩০ বলে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে তিন চার ও এক ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ওয়ান ডাউনে নামা অধিনায়ক মাশরাফির ব্যাট থেকে। তৌহিদ হৃদয় করেন ২৫ রান।

বিজ্ঞাপন

১৩ বলে ১৬ রান করেন জাকির হাসান। ৬ বলে ১৫ রান করেন রায়ান বার্ল। মুশফিক (৬) এদিন ছিলেন রান খরায়। শেষের দিকে রানের গতি বাড়ান দুই বিদেশী। থিসারা পেরেরা ও জর্জ লিন্ডে করেন সমান ২১ রান। পেরেরা ১৫ বল খরচ করলেও লিন্ডে করেন ১০টি। বল হাতে রংপুরের হয়ে হাসান মাহমুদ ও দাশুন শানাকা দুটি করে উইকেট নেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত