বিশ্বকাপে বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

মাসিক মীরসরাই
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৫৫ 200 ভিউ
মাসিক মীরসরাই
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৫৫ 200 ভিউ
Link Copied!
দক্ষিণ আফ্রিকায় চলছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। প্রথমটি শ্রীলঙ্কার কাছে এবং গতকাল হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এর মাঝেই বিস্ফোরক এক খবরে শিরোনাম হলেন টাইগ্রেসরা। বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের এক ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে! আর সেই ক্রিকেটার হলেন লতা মণ্ডল। বিস্ময়কর ব্যাপার হলো লতাকে প্রস্তাব দিয়েছেন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া তারই সতীর্থ সোহেলী আক্তার!

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি এই ফিক্সিং প্রস্তাবের ফোনালাপ ফাঁস করেছে। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় সোহেলী লতাকে বলছেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার যখন ইচ্ছা হবে ফিক্সিং করবে। যখন চাইবে না, করবে না। কোন ম্যাচে ফিক্সিং করবে, সেটা তোমার ব্যাপার। ধরো তুমি একটা ম্যাচে ভালো খেললে। তাহলে পরের ম্যাচে ফিক্সিং করতে পার। তুমি স্টাম্প-আউট বা হিট উইকেট হতে পার। যদি ২০-৩০ লক্ষের বিনিময়ে হিট উইকেট হতে অসুবিধা থাকে, তবে ৫ লাখ টাকার বিনিময়ে স্টাম্প-আউট হতে পার। তোমার যদি এটা কম মনে হয়, তবে বলতে পার। আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। মনে রেখো, এটা কথাটা শুধু তোমার-আমার মধ্যে থাকবে।’

তবে লতা মণ্ডল এই লোভের ফাঁদে পা দেননি। তিনি স্পষ্ট বলে দেন, ‘বান্ধবী আমি এগুলোর মধ্যে নাই। তুমি আমাকে এগুলো বইলো না। এগুলো আমাকে দিয়ে কখনও হবে না। আমাকে এসব বইলো না, প্লিজ।’ এরপর তিনি আইসিসির নিয়মানুযায়ী ফিক্সিংয়ের প্রস্তাবের কথা বিসিবিকে জানিয়ে দেন। বিসিবির পক্ষ থেকেও দ্রুত আইসিসির দুর্নীতিদমন শাখাকে অবহিত করা হয়। এদিকে যমুনা টিভির কাছে সোহেলী আক্তার ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছেন। তার দাবি, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিনি প্রস্তাব পেয়ে লতার সঙ্গে কেবল মধ্যস্থতা করেছেন। এই কাজ করে কোনো ভুল করেননি বলেও দাবি করেন সোহেলী।

বিজ্ঞাপন

এদিকে ইএসপিএন ক্রিকইনফোকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটই এই বিষয়টি দেখভাল করছে। আমাদের খেলোয়াড়রা খুবই ওয়াকিবহাল যে তাদের কী করতে হবে আর কী করতে হবে না। যদি ফিক্সিংয়ের ব্যাপারে কোনো প্রস্তাব আসে তাদের কাছে, তাহলে সে ব্যাপারে তাৎক্ষণিক যে আইসিসি এসিইউকে (আকসু) জানাতে হবে, সে ব্যাপারে তারা জানে। এখন এটা বিসিবির হাতে নয়। বিসিবি তদন্তও করবে না। আমরা যে রিপোর্ট প্রকাশ হয়েছে সে নিয়ে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করব না। প্রকৃতিগতভাবেই এ বিষয়টা খুবই স্পর্শকাতর।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত