জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:২২ 274 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:২২ 274 ভিউ
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলায় প্রতিদ্বন্ধিতা করে ইছাখালী ইউনিয়ন বিএনপি একাদশ বনাম ওচমানপুর ইউনিয়ন বিএনপি একাদশ। খেলায় ইছাখালী ইউনিয়ন বিএনপি একাদশক ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওচমানপুর ইউনিয়ন বিএনপি একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, মীরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, সাব্বির হোসেন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফা চৌধুরী, কামাল উদ্দিন, ফরিদুল ইসলাম মেম্বার, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা শরফুদ্দীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া ও ওচমানপুর ইউনিয়নের ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ আবরার।

সবশেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত