‌‘পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক, খুশি শিক্ষার্থীরা’

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১২:৩২ 105 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১২:৩২ 105 ভিউ
Link Copied!

এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় জন্য হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মিঠাছরা বিদ্যালয়ের সামনে এ সহায়তা কেন্দ্র দেখা যায়। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। মীরসরাই উপজেলা ছাত্রদল নেতা, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাসেদুল ইসলাম রাসেদ ও সদস্য সচিব আশরাফুল হক রিয়াজের তত্ত্বাবধানে এই সেবা চলমান রয়েছে।

তানজিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‌‘এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। একটি হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারি।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন, ছাত্রদল নেতা জাহিদ, মীরসরাই সদর ইউনিয়ন ছাত্রদল নেতা এমরান হোসেন, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শাহরিয়া, মিনহাজ, রাফাত, ফয়সাল, শাহীন, হামীম, জোবায়ের, রবিনসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত