নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ | ২:৪৫ 42 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ | ২:৪৫ 42 ভিউ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ দুই শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী, ঈদ উপহার, নগদ টাকা পাঠাচ্ছেন বিএনপি নেতা মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক। প্রতিবছরের মত এবারও রমজানের শুরু থেকে নেতাকর্মীসহ বিভিন্ন পরিবারকে ইফতার সামগ্রী, নগদ টাকা ও ঈদ উপহার পাঠাচ্ছে মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক। এতে নেতাকর্মীরা মহাখুশি।

মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির সন্তান মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক। বিএনপির রাজনীতিতে যুক্ত হয় ছাত্র জীবন থেকে। মীরসরাই উপজেলা ছাত্রদলের সি. সহ সভাপতি, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সদস্য, উপজেলা বিএনপির সদস্য থেকে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব ছিলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের ঘোষিত সিঃ যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে নিজ ইউনিয়ন ছাড়াও উপজেলা ব্যাপি নেতাকর্মীদের পাশে ছিলেন কনক। নেতাকর্মীদের মামলা ও হামলাসহ বিভিন্ন আপদ-বিপদে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

শাহাদাত হোসেন নামের একজন জানান, দলমত নির্বিশেষে সবাইর কাছে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। দলের দুর্দিনে বিশেষ করে ২০ সালের করোনা ভাইরাসে যখন বিএনপির নেতাকর্মী ঘরে বসে রয়েছে। তখন সদর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদের খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। করোনা কালে উনি পুরো সদর ইউনিয়ন ব্যাপি  তিন শতাধিক পরিবারের পাশাপাশি উপজেলা ব্যাপি অনেক দলীয় নেতাকর্মীদের পাশে  পাশ দাঁড়িয়েছিলেন। এছাড়া ৯ নং সদর ইউনিয়নের প্রায় মসজিদ- মক্তব- নূরানী মাদ্রাসায় উনি ইতিপূর্বে সহযোগিতার হাত বাড়িয়েছেন। চিকিৎসা, বিয়ে অসহায় শিক্ষার্থীদের ফরম ফিলাপসহ অগণিত মানবিক কাজে দাঁড়িয়েছেন কনক। উনি একজন সি এন্ড এফ ব্যাবসায়ী। উনি বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত। মীরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য, মীরসরাই এসোসিয়েশন এর দাতা সদস্য, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন এর কাস্টমস স্ট্যান্ডিং কমিটির সদস্য, বিলোনিয়া কাস্টমস এজেন্টস এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য। উনার সমাজের কাদির বক্স ভূঁইয়া বাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক, মিঠাছড়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিঃ সহ-সভাপতি, সাঈদ মোহাম্মদ জামে মসজিদের প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

মনজুর মোরশেদ ভূঁইয়া কনক বলেন, ‘অনেক চড়াই উৎরাই পেরিয়ে নিজেকে দলের প্রশ্নে কখনো আপোষ করেনি। আওয়ামী লীগের আমলেই দলের দায়িত্ব নেওয়া অনেক কঠিন ছিলো, তখনো দলের দায়িত্ব নিয়েছি। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর আমার বাড়ীতে দুই দুইবার হামলার চেষ্টা করা হয়েছে, বাড়ির সামনে বোমাবাজি করেছে। ২০২৩ সালের ২৯শে এপ্রিল মিঠাছড়া বাজারে হেনস্তা করা হয়েছে। এর আগে ২০১৯ সালে একবার স্কুলের সামনে, ২০২০ সালে মিঠাছড়া বাজারে একটা স্যানেটারী দোকানে অপমান অপদস্ত করা হয়েছে। অনেক বার অনেক বড় বড় ঘটনা থেকে রক্ষা পেয়েছি আল্লাহর কৃপায়। ব্যাবসায়ীক ভাবে অনেক ক্ষতি হয়েছে। জাতীয়তাবাদী দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করি এবং আর্থিক সহযোগিতা করি। নিজের সাধ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীসহ দুই শতাধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী, ঈদ উপহার ও নগদ টাকা দিচ্ছি। হয়তো এই সংখ্যা বাড়তে পারে। রমজান ছাড়াও সবসময় নেতাকর্মীসহ মানুষের পাশে থাকার চেষ্টা করি- এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। চাওয়া পাওয়ার কিছু নেই। মৃত্যুর পরও শত বছর বাঁচতে চাই মানুষের কাছেই।   বিএনপির নেতাকর্মীদের পাশে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত