বিএনপি এখন নতুন গল্পের জন্ম দিচ্ছে: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪০ 224 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪০ 224 ভিউ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নতুন গল্পের জন্ম দিচ্ছে। শান্তি সমাবেশের নামে বিএনপিকে নাকি বাধা দেওয়া হচ্ছে। অথচ বিএনপির সমাবেশ থেকে আমাদের সমাবেশ হয় অনেক দূরে। আপনারা এই সিটিতে যারা বাস করেন তারাই বলুন, এই শহরে কখনো কি কোনো সংঘাত হয়েছে? সংঘাত শুরু করেছে তারা (বিএনপি)। সিরাজগঞ্জে আমাদের ১৮টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তারা।

কৃষিবিদ দিবস উপলক্ষ্যে সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাদের আগ্রহ থাকবে না খুব স্বাভাবিক। বি. চৌধুরী (একিউএম বদরুদ্দোজা চৌধুরী) এখনো বেঁচে আছেন। তার মতো লোককেও তাদের সহ্য হয় না। আর ইয়াজউদ্দিন (ইয়াজউদ্দিন আহম্মেদ) তো ইয়েস উদ্দিন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, গোটা পৃথিবীর ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না এটা খুব খারাপ বিষয়, খুব লজ্জা লাগে। তবে কৃষকরা রীতিমতো একটি বিপ্লব ঘটিয়েছেন। কৃষিবিদ ও কৃষকরা নতুন যে আবিষ্কার ও উদ্ভাবন করেছেন, বাংলাদেশের অন্য কোনো খাতের সঙ্গে এর তুলনা হয় না। আমাদের উন্নয়নের শ্রেষ্ঠ গল্পের নাম কৃষি উন্নয়ন। কৃষি আমাদের যেকোনো সংকটে আশার আলো। আমরা করোনাকালে কৃষিনির্ভরতা দেখেছি।

কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ড. মুহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খাইরুল আলম প্রিন্স প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান