বসন্তবরণে পিঠাপুলির উৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৩ 248 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৩ 248 ভিউ
Link Copied!

বসন্তবরণে শীতের বিদায়ে পিঠাপুলির উৎসব আয়োজন করা হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মিরসরাইয়ের এস রহমান আইডিয়াল স্কুলে এ উৎসবকে ঘিরে ছিল নানা আয়োজন। বিভিন্ন স্টলে ছিল হরেক রকম পিঠার পসরা। গ্রামবাংলার ঐতিহ্য শিশুদের মাঝে তুলে ধরতে এ আয়োজন জানিয়েছেন আয়োজকরা।

উৎসবের মাঠ ঘুরে দেখা গেছে, ঢেঁকির বৈঠকখানা, পিঠাপুলির ঘর, চৈত্রের রৌদ্দুর, ইষ্টিকুটুম, চারুলতা পিঠাঘর ও পিঠা সরোবর নামের স্টলগুলোতে ছিল নানা স্বাদ ও রকমের পিঠা। তার মধ্যে উল্লেখযোগ্য, নকশী পিঠা, দুধ চিতই, মুগ পাক্কল, পানতুয়া, মাল পোয়া, কমলা পোয়া, পাটি সাপটা, নারিকেল পুলি, ঝুনঝুনি, ফুলঝুরি, জামাই পিঠা, ছই পাক্কল, অনথন, ডিমসুন্দরী, ভাপা, চিতই, দুধ চিতইয়ের সমাহার।

এস রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বলরাম দেবনাথ বলেন, ‘বাঙালির হাজার বছরের ঐতিহ্যে জড়িয়ে আছে পিঠার সঙ্গে। বাঙালির চিরচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আগামী বছর আমরা আরও বড় পরিসরে পিঠা ও বসন্ত উৎসব আয়োজনের চিন্তা করছি।’

বিজ্ঞাপন

স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান ইমন সহপাঠীদের নিয়ে পিঠা সরোবর নামের স্টল খুলে বসেছে। সাকিবুল বলে, ‘আমাদের স্টলে ১২ রকমের পিঠার পসরা সাজিয়েছি।’

স্কুলটির আয়োজনে বসন্তবরণ, পিঠাপুলি উৎসব ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

সোমবার দিনভর চলা এ উৎসব পরিদর্শন করেন, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান