বিবি মরিয়ম হিফয মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

আকতার হোসেন
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪২ 421 ভিউ
আকতার হোসেন
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪২ 421 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম হিফয মাদ্রাসা’র ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর উত্তর পাড়া বিবি মরিয়ম হিফয মাদ্রাসা হল রুমে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রকিবের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাের উপদেষ্টা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য ও সবক প্রদান করেন মোহাম্মদপুর ইসলামীক একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হালিম জামাল পুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নাসির উদ্দীন। অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সার্বিক বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জহিরুল আলম।

বিজ্ঞাপন

পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা নিজাম উদ্দিন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মোহনা।

এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মনির আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বেলাল হোসেন, মাওলানা ইয়াকুব, শফিউল আলম, মোহাম্মদ নুর ইসলাম, সাফওয়ান, মোঃ বেলাল, রফিকুল ইসলাম ভূঁইয়া।

সবক প্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সিরাজুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

বিবি মরিয়ম হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল হুদা ও হাফেজ মাওলানা জহিরুল আলম তাদের বক্তব্যে জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে উক্ত প্রতিষ্ঠান ১শত শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকা ও ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে এবং নূরানী ও এবতেদায়ী শাখা ও প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠান থেকে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগসুবিধা প্রদান সহ জাতীয় দিবস পালন, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে মনিটরিং, মাসিক পরীক্ষা নেওয়া, দূর্বল শিক্ষার্থীদের বাছাই করে পাঠদান কার্যক্রম সম্পন্ন করে আসছে।

সবক প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও সকল অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান