বৈশ্বিক মন্দার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : মাহবুব রহমান রুহেল

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ৭:৫৪ 88 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ৭:৫৪ 88 ভিউ
Link Copied!

পঞ্চগড়ে বিএনপি – জামাতের প্রত‍্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মীরসরাই উপজেলা যুবলীগ কর্তৃক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নেতাকর্মীদের তুমুল করতালি, মুহুর্মুহু স্লোগান এর মধ্যে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মীরসরাইয়ের আওয়ামী লীগের রাজনীতির উদীয়মান অভিভাবক হিসেবে সাব্যস্ত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য মাহবুব রহমান রুহেল। রুহেল সুশৃঙ্খল ,স্মার্ট যুবলীগের পন্থা বাতলে দিয়ে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য রুখতে আগামী নির্বাচনকে ঘিরে মীরসরাই উপজেলা যুবলীগকে নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহেল বলেন “১৪ বছর বাংলাদেশ শান্তি সমৃদ্ধি উন্নয়নের পথে এগিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
২০০১ সালে আমরা দেখেছি কিভাবে তারা দেশে অশান্তি সন্ত্রাস সাম্প্রদায়িকতার রাজত্ব করেছিল। বিশেষ করে নির্বাচন আসলে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিগত ১৪ বছর মীরসরাই ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা। শান্তি বজায় রাখতে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করতে শেখ হাসিনার শান্তি এবং উন্নয়নের বার্তা জনগণের মাঝে তুলে ধরতে হবে যুবলীগকে। সেটা পারবে স্মার্ট যুবলীগই। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে,এখন স্মার্ট বাংলাদেশ হবে সেজন্য যুবলীগকে স্মার্ট হতে হবে। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সবাই একসাথে কাজ করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বৈশ্বিক মন্দার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দুরদর্শিতায় মীরসরাইতে ৩০ লাখ লোকএর কর্মসংস্থান হতে যাচ্ছে। ”

বিজ্ঞাপন

শান্তি সমাবেশের কেন্দ্রীয় উদ্যোগ এর জন্য তিনি যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলকে ধন্যবাদ জানান।

মীরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী , যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া।

বিজ্ঞাপন

শান্তি সমাবেশকে ঘিরে মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া জানান “কেন্দ্রের কর্মসূচি হিসেবে ১৮ ইউনিট এর সহস্রাধিক যুবলীগ নেতাকর্মী নিয়ে সফল কর্মসূচি পালিত হয়েছে। আমাদের অভিভাবক রুহেল ভাই এর উদ্দীপিত নির্দেশনায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। “

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান