মীরসরাইয়ে নয় শতাধিক সমাজকর্মীর মিলনমেলা

হেদায়েত উল্লাহ চৌধুরী
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ১২:১৮ 89 ভিউ
হেদায়েত উল্লাহ চৌধুরী
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ১২:১৮ 89 ভিউ
Link Copied!

‘সেবায় সাম্যে এক মঞ্চে’ শ্লোগানে ৬ষ্ঠ স্বেচ্ছাসেবী সম্মিলন’ উৎসব করেছে মীরসরাই উপজেলার ৬৯টি সংগঠনের ৯ শতাধিক সমাজকর্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (মীরসরাই অর্থনৈতিক অঞ্চল) সংলগ্ন পূর্ব ইছাখালীতে সমাজকর্মীদের এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় নৃত্যের পর বড়তাকিয়া ইকোনমিক জোন সড়কে বর্ণাঢ়্য র‌্যালি, কেক কাটা, তারুণ্যের ভাবনায়-চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ওইদিন উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন এসবিজি ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।

বিজ্ঞাপন

আয়োজক পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও আয়োজক পরিষদের সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিজিএমই এর পরিচালক লায়ন জেলা ৩১৫ বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, বিসিবির পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (অব.) কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা তাজাম্মল হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা প্রমুখ।

এসময় চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক-২০১৯ প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও উপজেলার প্রবীণ সমাজকর্মী উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জানে আলমকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, মীরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। এর আওতাধীন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা দূরিকরণ, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদান এবং বার্ষিক পুনর্মিলনীসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান