জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঠিকাদার কল্যাণ সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ৬:৩৯ 98 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ৬:৩৯ 98 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো। মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মীরসরাইয়ের মহামায়া ইকোপার্কে আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

মীরসরাই উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রওশনের জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ দিদারের উপস্থাপনায় আনন্দ ভ্রমণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রনী সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা, উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির অর্থ সম্পাদক আক্তারুজ্জামান নবী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া।

বিজ্ঞাপন

এসময় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ৮০ জন সদস্য সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আনন্দ ভ্রমণের মধ্যে ছিলো র‌্যাফেল ড্র, অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, বেলুন ফুটানো ও মহামায়া লেকে কায়াকিং ভ্রমণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান