এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার পেয়ে খুশি অসহায় ১ হাজার পরিবার

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ১২:২৮ 89 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ১২:২৮ 89 ভিউ
Link Copied!

নুরজাহান, আলেয়া, নাছিমা একই গ্রামের বাসিন্দা। অনেক কষ্টে চলে তাদের সংসার। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে রমজান মাসে অবস্থা আরও নাজুক। খেয়ে বা আধপেটা খেয়ে দিন চলছে তাদের। এমন করুণ পরিস্থিতিতে দ্বিতীয় রমজানে ইফতারি পেয়ে খুশি তারা।

শনিবার (২৫ মার্চ) মীরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতারে পেয়েছেন ১ হাজার অসহায় পরিবার। এম রিদোয়ান কবিরের স্মৃতিতে প্রতিবছরের মত এবারও দেওয়া হয়েছে এই সহায়তা। ইফতারের মধ্যে ছিলো, ছোলা, মুড়ি, ছেঁড়া, চিনি, সয়াবিন তেল।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন, মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মরহুমের ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৯৯০ সাল থেকে আমার বড় ভাই মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব এলাকার দরিদ্র মানুষের পাশে ছিলেন। তখন থেকে এলাকার মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করতো। ২০০৯ সালের ২৪ আগস্ট ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার এ কাজটি আমরা চলমান রেখেছি। রমজানে ইফতার সামগ্রী, ঈদ উপহার, গরিব মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা ও আর্থিক অবস্থা অস্বচ্ছল পরিবারদের মাঝে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সহযোগিতা করে আসছি।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ আগস্ট (দ্বিতীয় রমজান) ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির প্রকাশ মিয়া সাব। সে থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এলাকায়, খেলাধুলা, অসহায়, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করে আসছে। রিদোয়ান কবির জীবদ্দশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও উপজেলাব্যাপী ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে গেছেন। যা আজও মানুষের মাঝে স্মৃতি হয়ে আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান