মীরসরাইয়ে বিষপানে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ৭:৩৮ 103 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ৭:৩৮ 103 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে  বিষপানে আহত মেহেদী হাসান রাহাত (২৪) মারা গেছেন। মেহেদী উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মিঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের বড় ছেলে।

শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, প্রেম সংক্রান্ত বিষয়ে অভিমান করে গত বৃহস্পতিবার ঘাস মরার ঔষধ সেবন করে মেহেদী। এরপর অসুস্থ হয়ে গেলে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে সে মারা যায়।

বিজ্ঞাপন

ওয়াহেদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী জানান, আমার ওয়ার্ডের মিঝিপাড়া এলাকার মেহেদী হাসান নামে এক যুবকের আত্মহত্যার কথা শুনেছি। ছেলেটি খুব ভালো ছিল, এলাকায় স্বেচ্ছাসেবী কর্মকান্ডে জড়িত থেকে রক্তদান কর্মসূচির মাধ্যমে সব সময় মানুষের উপকার করতো।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, ওয়াহেদপুরে কেউ আত্মহত্যার বিষয়টি অবগত নই। কেউ জানায়নি, আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

বিজ্ঞাপন

ট্যাগ: মীরসরাই

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান