মীরসরাইয়ে তিন ফিড কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৩ | ৭:০৮ 108 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৩ | ৭:০৮ 108 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে অধিকাংশ মিল কারখানায় নেই সেন্ট্রাল অগ্নিনির্বাপক ব্যবস্থা। গত ৪ মার্চ পাশ্ববর্তী উপজেলা সীতাকুন্ডের কদুম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের পর মীরসরাইয়ের কারখানা গুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থা তদারকি করছে স্থানীয় উপজেলা প্রশাসন।

রবিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল অবধি উপজেলার একাধিক কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন প্যারাগন গ্রুপ এর প্রতিষ্ঠান চিটাগাং ফিড মিলকে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী দুই মাসের মধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তর কর্তৃক প্রেরিত সেন্ট্রাল অগ্নি নির্বাপক ব্যবস্থার সকল শর্তাবলী পূরণের নির্দেশ দেন।

এরপর বেলা দেড়টার নাগাদ উপজেলার ডাকঘর এলাকার বিদেশি মালিকানাধীন কোম্পানী সিপি গ্রুপের বৃহৎ ফিড মিলে অভিযান চালানো হয়। এসময় কোম্পানীটির কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক সিলিন্ডার, ওয়াটার রিজার্ভার, ওয়াটার পাম্প, হোস পাইপ ও আনুষঙ্গিক উপকরণ, রিল এন্ড ক্যাবিনেট, ভাল্ব ও রাইসার, আগুন হাইড্র্যোন্ট ও সাইরেন ব্যবস্থা মজুদ থাকায় উপজেলা প্রশাসন তাদের গিফ্ট হ্যান্ডপার প্রদান করে ধন্যবাদ জানায়। তবে কোম্পানীটি এখনো অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপনের জন্যে সরকারের ফায়ার সার্ভিস অধিদপ্তরে দাপ্তরিকভাবে আবেদন না করায় তাদেরও তিন মাস সময় বেধে দেয় ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালানো হয় উপজেলার মাস্তান নগর এলাকায় অবস্থিত নাহার এ্যাগ্রো গ্রুপ এর প্রতিষ্ঠান নাহার ফিড মিলে। সেখানে পরিপাটি অফিস আর ফিড উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ চোখে পড়লেও কোথাও মেলেনি আগুন থেকে শ্রমিক ও মিল সুরক্ষার জন্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা। নেই ওয়াটার রিজার্ভার, ওয়াটার পাম্প, হোস পাইপ ও আনুষঙ্গিক উপকরণ, রিল এন্ড ক্যাবিনেট, ভাল্ব ও রাইসার, আগুন হাইড্র্যোন্ট ও সাইরেন। মিলের কয়েকটি ফ্লোরে মিলেছে কয়েকটি অগ্নিনির্বাপক সিলিন্ডার। এসময় ভ্রাম্যমান আদালত নাহার ফিড মিল কর্তৃক্ষকে তিন মাস সময় বেধে দিয়ে লিখিত অঙ্গিকারনামা নেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্যারাগন গ্রুপের প্রতিষ্ঠান চিটাগাং ফিড মিল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী দুই মাস সময়ের মধ্যে ফায়ার সেফটির জন্যে প্রযোজ্য সকল শর্তাবলী পূরণের অঙ্গীকারনামায় তাদের স্বাক্ষর নেয়া হয়েছে।

তিনি আরো জানান, বিদেশি মালিকানাধীন কোম্পানী সিপি গ্রুপের প্রতিষ্ঠান সিপি ফিড মিল কারখানায় ভালো মানের অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলে আমরা প্রত্যক্ষ করেছি। তবে তারা ফায়ার সার্ভিস অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে দাপ্তরিক আবেদন না করায় তাদেরও অঙ্গিকার নামায় স্বাক্ষর নিয়ে তিন মাস সময় দেয়া হয়েছে। মাস্তান নগর এলাকার নাহার ফিড মিলে কোনরকম অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। তাদেরও সতর্ক করে তিন মাস সময় বেধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন, মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মীরসরাইয়ের পরিদর্শক মো. হারুন ও স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান