মীরসরাইয়ে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার

মাসিক মীরসরাই
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৩ | ৪:৪৩ 142 ভিউ
মাসিক মীরসরাই
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৩ | ৪:৪৩ 142 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় মীরসরাই সদরের লায়লা কাননের সামনে রাখা প্রাইভেটকার (নং চট্টমেট্রো গ ১১-৯৫৬০) চুরি করে নিয়ে যায় দুই চোর। এরপর দুপুরে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

প্রাইভেটকার মালিক সৈয়দ জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় আমি অফিস শেষ করে (নাইট শিফট) বাসায় ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠানে রাখা প্রাইভেটকার নেই। তখন সিসিটিভি ফুটেজে দেখতে পাই দুই যুবক গাড়ির দরজার তালা ভেঙ্গে, জিপিএস ট্রেকার খুলে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পরে আমরা খবর পাই সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়কের পাশে গাড়িটি রয়েছে। গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, থানায় গাড়ি চুরির লিখিত অভিযোগ পেয়ে দ্রুত প্রদক্ষেপ নিলে সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এলাকায় গাড়িটি পাওয়া যায়। এরপর মালিককে গাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চুরির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান