মীরসরাইয়ে লক্ষ্যমাত্রারও তিনগুন বেশি জমিতে সরিষার আবাদ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ১২:৫৭ 107 ভিউ
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ১২:৫৭ 107 ভিউ
Link Copied!

ভোজ্যতেলের চাহিদা মেটাতে সারা দেশের ন্যায় মীরসরাইয়ের কৃষকরা সরিষা আবাদে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় এইবার মীরসরাইয়ের লক্ষ্যমাত্রার দ্বিগুন সরিষা আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, সরিষা চাষে অল্প পুঁজিতে বেশি লাভ। এ কারণে উপজেলায় এবার সরিষা চাষ বেড়েছে। ভোজ্যতেলের চাহিদা মেটাতে সরিষা আবাদে জোর দিয়েছেন তারা।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর মীরসরাইয়ে ৬০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ হেক্টর জমিতে। সরিষা চাষিদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তার আশা করছেন এইবার সরিষার ভালো ফলন হবে। জানা গেছে, সরিষার একাধিক জাত চাষ হয়েছে। এর মধ্যে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বিনা সরিষা-৮ ও বিনা সরিষা-৯ জাতের চাষাবাদ বেশি হয়েছে। এবার উপজেলার দুর্গাপুর, খৈয়াছড়া, ইছাখালী ও করেরহাট ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা আবাদ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, এবার উপজেলা প্রায় ৩২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছে ৬০ হেক্টর জমিতে। সরিষা চাষের জন্য প্রায় ৩০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরিষা চাষের জন্য উপযোগি মাটি হচ্ছে দোঁআশ মাটি।

 

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার ৩২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর চাষ হয়েছিল মাত্র ১৬০ হেক্টর জমিতে। সরকার চলতি বছর ১৫৭ হেক্টর লক্ষ্যমাত্রা বেঁধে দিলে নড়েচড়ে বসে কৃষি অধিদপ্তর। উপজেলা প্রশাসন সরিষা আবাদের জন্য ৩২০ কৃষককে ৫ লাখ টাকার সহায়তা প্রদান করেছেন। এছাড়া উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ও ১২ নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু ব্যক্তিগত উদ্যোগে ১৭০জন চাষীকে সরিষা বীজ ও ইউরিয়া বিতরণ করেছেন।

 

চলতি বছর উপজেলায় বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৯ ও বিনা-৪ জাতের সরিষার আবাদ হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে বারি-১৪ জাতের সরিষা। এটি প্রতি হেক্টর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.২ মেট্রিকটন। সবচেয়ে বেশি আবাদ হয়েছে করেরহাট, দুর্গাপুর ও খৈয়াছরা ইউনিয়নে। এই তিন ইউনিয়নে ৯৪ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। তার মধ্যে দুর্গাপুর ইউনিয়ে ৩০ হেক্টর, খৈয়াছরায় ৩৯ হেক্টর ও করেরহাট ইউনিয়নে ২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। প্রতি কেজি সরিষা ১৫০ টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। সে হিসেবে ১.২ মেট্রিকটন সরিষার বাজারমূল্য প্রায় ৫২ কোটি টাকা।

 

উপজেলার দক্ষিণ মধ্যম অলিনগরের চাষী গনি আহম্মদ বলেন, গত বছর ১৮ শতক জমিতে বারি-১৪ সরিষা চাষ করেছি। ফলন হয়েছে ৩০ কেজি। এবার একই জাতের সরিষা ৩০ শতক জমিতে চাষ করা হয়েছে । আগের বছর এর তুলনায় এবছর ভালো ফলন হবে আশাবাদী।

 

ওয়াহেদপুর এলাকার চাষী নুরু হুদা বলেন, ‘তিন মাসের মধ্যে সরিষার ফলন ঘরে তোলা যায়। এবার বিনামূল্যে সরিষার বীজ পেয়েছি। প্রায় ৮০ শতক জমিতে সরিষা আবাদ করেছি। ফলন ভালো পাওয়ার আশা করছি। ৮০ শতকে চাষাবাদে প্রায় ১১ হাজার টাকার মতো খরচ হয়েছে। প্রতি কেজি সরিষা ১৫০ টাকায় বিক্রি হয়। সেইসঙ্গে ভোজ্যতেলের চাহিদা মেটাতে পারবো।’

 

এ বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা সবচেয়ে বেশি বারি-১৪ জাতের সরিষা আবাদ হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান