মীরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২৬ মে, ২০২৩ | ১০:৪১ 81 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২৬ মে, ২০২৩ | ১০:৪১ 81 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাবেক শেখ ফরিদ মেম্বার নামে এক মৎস্য খাদ্য ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কে আজমপুর বাজারের দক্ষিণে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা গুলিতে আহত শেখ ফরিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেনসহ জোরারগঞ্জ থানা পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বলেন, ছিনতাইকারীর কবলে পড়ে আহত শেখ ফরিদের পেটের ডানপাশে গুলি লেগে চামড়া ছিঁড়ে গুলি বের হয়ে যায়। ক্ষতস্থান পরিস্কার করে ঔষধ দিয়েছি। তিনি এখন শংকামুক্ত।

বিজ্ঞাপন

ছিনতাইয়ের শিকার মৎস্য খাদ্য ব্যবসায়ী শেখ ফরিদ মেম্বার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমার প্রতিষ্ঠান ‘শেখ ফরিদ মৎস্য ফিড’ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে আজমপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ির কাছাকাছি পৌঁছালে পেছনে ওঁৎ পেতে থাকা হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী হঠাৎ আমাকে দুই রাউন্ড গুলি করলে একটি গুলি গায়ে লেগে আমি সড়কে ছিটকে পড়ি। এ সময় আমার সঙ্গে থাকা ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ঘটনার দিন রাত ১২টার দিকে ওচমানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আজমপুর বাজারের মৎস খাদ্য ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করার পাশাপাশি ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান