মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পরিচিতি সভা

রিপোর্ট
আপডেটঃ ৩০ জুন, ২০২৩ | ৭:৫১ 273 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩০ জুন, ২০২৩ | ৭:৫১ 273 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বিকাল ৪টায় মিঠাছড়া সাসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন৷

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ মীরসরাই প্রতিনিধি সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন৷

বিজ্ঞাপন

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ’৯৩ ব্যাচের ছাত্র এম সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রওশন আরা বেগম রত্না, ‘৬৬ ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা রওশনের জামান, ‘৯৩ ব্যাচের ছাত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলমসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা বক্তব্য রাখেন৷

সভায় আগামী বছরের জানুয়ারি মাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের বৃহৎ পরিসরে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান