মকবুল আহমদ কল্যাণ পরিষদ থেকে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ৭ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্ট
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৩ | ৪:০৪ 126 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৩ | ৪:০৪ 126 ভিউ
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মীরসরাই উপজেলার মস্তাননগর রাবেয়া খাতুন নূরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ৭ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে সোমবার (২ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মকবুল আহমদ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও কাউছার আহমদ ফারদিনের যৌথ সঞ্চালনায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ালীগ নেতা মোশাররফ হোসেন, সমাজকর্মী রাফসান জানি ইউপি সদস্যগন যথাক্রমে কামরুল হাসান, ফারুক মালুম, মাঈন উদ্দিন প্রমুখ। সবশেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল চলতে থাকে গভীর রাত পর্যন্ত।

বিজ্ঞাপন

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘সবাই ঈদে মিলাদুন্নবী ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করে। কিন্তু জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার তার ব্যতিক্রম। তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।’

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টার বলেন, আমার পিতার নামে প্রতিষ্ঠিত মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে করোনাকালে হাজার হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এছাড়া এযাবত ১৪ হাজার গরীব মেয়ের বিয়েতে সহযোগিতা এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আমার ব্যবসার লভ্যাংশের একটি অংশ আমি মকবুল আহমদ কল্যাণ পরিষদে প্রদান করে থাকি। তা দিয়েই সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে।

এসময় তিনি রাবেয়া খাতুন নুরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীঘ্রই ৩ তলা ভবন নির্মাণের উদ্বোধন এবং যাতায়াতের সুবিধার জন্য একটি বাস প্রদানের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১ম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত ৭ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, গত ১৪ বছর যাবত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী শুরুর পর থেকে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন এই কার্য্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান